এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঁকসার বামুনাড়ায় ফ্ল্যাটে চুরির কিনারা, বীরভূম থেকে ধৃত এক অভিযুক্ত

By Eaibanglai - November 11, 2026
— Advertisement —
Advertisement
কাঁকসার বামুনাড়ায় ফ্ল্যাটে চুরির কিনারা, বীরভূম থেকে ধৃত এক অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসার বামুনাড়া এলাকার একটি ফ্ল্যাটে চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার কয়েক মাস পর অবশেষে বীরভূম থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম পিয়ন সেনগুপ্ত। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে বামুনাড়ার একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ফ্ল্যাট থেকে একাধিক মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সূত্র খতিয়ে দেখার পর তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তের সন্ধান পান।

এরপর মঙ্গলবার রাতে মলানদিঘী ফাঁড়ির পুলিশের একটি দল বীরভূমের দুবরাজপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিয়ন সেনগুপ্তকে গ্রেফতার করে। বামুনাড়ার ওই ফ্ল্যাটে চুরির ঘটনার সঙ্গে ধৃতের সরাসরি যোগ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া সামগ্রীগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে বা বিক্রি করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement