নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন টয়োটা শোরুমে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো নতুন 'টয়োটা গ্ল্যানজা' গাড়িটি। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে নতুন এই মডেলটির শুভ উদ্বোধন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টয়োটার জেনারেল ম্যানেজার (সেলস) সুব্রত সরকার, জেনারেল ম্যানেজার (সার্ভিস) চিরঞ্জীব মুখোপাধ্যায়, সিনিয়র সেলস ম্যানেজার ইরফান নাসিম এবং সেলস ম্যানেজার কাজী আমরুল ইসলামসহ শোরুমের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। নতুন গাড়ির আত্মপ্রকাশকে ঘিরে এদিন শোরুমে ক্রেতা ও গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংস্থার তরফে জানানো হয়েছে, আধুনিক ফিচারসমৃদ্ধ নতুন টয়োটা গ্ল্যানজার প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৬.৯৯ লক্ষ টাকা। পাশাপাশি, লঞ্চ উপলক্ষে বর্তমানে এই গাড়ি কিনলে গ্রাহকরা ৩৪ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড় বা সুবিধা পাবেন।
দুর্গাপুর ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের গাড়িপ্রেমীদের কাছে নতুন গ্ল্যানজা বিশেষভাবে সমাদৃত হবে বলে আশাবাদী সংস্থা।