এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে দমকলের অভিযান, খতিয়ে দেখা হলো অগ্নিনির্বাপণ ব্যবস্থা

By Eaibanglai - October 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে দমকলের অভিযান, খতিয়ে দেখা হলো অগ্নিনির্বাপণ ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হাসপাতালের মতো অতি-গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এবং রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হলো দমকল বিভাগ। শনিবার দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বড় বেসরকারি হাসপাতালে আচমকা অভিযান চালান দমকলের পদস্থ আধিকারিকরা। হাসপাতালের সামগ্রিক অগ্নিনির্বাপণ পরিকাঠামো কতটা সুরক্ষিত ও কার্যকর, তা সরজমিনে খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

এদিন আগুন লাগার মতো আপদকালীন পরিস্থিতিতে রোগীদের দ্রুত এবং নিরাপদে বিল্ডিং থেকে বের করে আনার জন্য ‘এমার্জেন্সি এক্সিট’ বা জরুরি নিকাশি পথগুলি উপযুক্ত অবস্থায় আছে কিনা, তা খতিয়ে দেখেন দমকল কর্মীরা।

দমকল বিভাগের আধিকারিকদের মতে, হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটলে বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে। তাই এই ধরণের ঝটিকা পরিদর্শন আগামী দিনেও দুর্গাপুরের অন্যান্য হাসপাতালেও চালানো হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement