এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার বাড়ি ঘিরে চোর চোর স্লোগান, উত্তেজনা

By Eaibanglai - August 29, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার বাড়ি ঘিরে চোর চোর স্লোগান, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপুরের ইস্পাতনগরীর নিউটন এলাকায় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বান্টি সিংয়ের বাড়ি ঘেরাও করে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল। বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে ওঠার আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে তৃণমূল নেতা বান্টি সিংকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায়  পুলিশ মোতায়েন করা হয়।

এই বিক্ষোভের নেপথ্যে শাসকদলের নেতাদের প্রতি স্থানীয় মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ কাজ করেছে বলে দাবি করছেন বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, তৃণমূল জমানায় যাঁরা একসময় এলাকায় ‘সমাজসেবী’ হিসেবে নিজেদের পরিচয় দিতেন, পরবর্তীতে শাসকদলের প্রত্যক্ষ রাজনৈতিক ছত্রছায়ায় এসে তাঁদেরই কেউ কেউ এলাকায় নিজস্ব দাপট ও ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন। সাধারণ মানুষের ওপর নানাবিধ অত্যাচার ও দাপটের সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এদিন বান্টি সিংয়ের বাড়ির সামনে এই গণবিক্ষোভ আছড়ে পড়ে।

বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতির প্রতিবাদে এবং এলাকায় সাধারণ মানুষের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধেই এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পশহরের রাজনৈতিক মহল নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আকস্মিক এই ঘেরাও ও বিক্ষোভের জেরে নিউটন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি রাখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement