এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুর উপসংশোধনাগারে রাখি বন্ধন উৎসব, সম্প্রীতির বার্তা বিজেপি মহিলা মোর্চার

By Eaibanglai - August 28, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুর উপসংশোধনাগারে রাখি বন্ধন উৎসব, সম্প্রীতির বার্তা বিজেপি মহিলা মোর্চার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাখি বন্ধন উৎসব উপলক্ষে সম্প্রীতির বার্তা দিতে এক বিশেষ মানবিক ও সামাজিক উদ্যোগ নিল বিজেপি মহিলা মোর্চা। বিজেপির দুর্গাপুর পূর্ব ৩ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার পক্ষ থেকে দুর্গাপুর উপসংশোধনাগারে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়।

এদিন উপসংশোধনাগারে উপস্থিত হয়ে বিজেপি মহিলা মোর্চার মণ্ডলের সভানেত্রী বনানী চট্টোপাধ্যায় মহাশয়া উপসংশোধনাগারের সুপারিনটেনডেন্ট পুলক কুমার মণ্ডলের হাতে রাখি পরিয়ে দেন। এরপর মণ্ডলের অন্যান্য মহিলা কর্মীরা উপসংশোধনাগারের সমস্ত কর্মীদের হাতে রাখি পরিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে বিজেপি মহিলা মোর্চার এই অরাজনৈতিক ও সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপে আপ্লুত হয়েছেন খোদ উপসংশোধনাগারের সুপারিনটেনডেন্ট পুলক কুমার মণ্ডল।

মহিলা মোর্চার নেতৃবৃন্দের মতে, রাখি উৎসব কেবল ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সুরক্ষার বন্ধন দৃঢ় করার দিন। সেই উদ্দেশ্যেই আজ তাঁরা সংশোধনাগারের আধিকারিক ও কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন। সংশোধনাগারের মতো একটি স্পর্শকাতর স্থানে এই ধরণের উৎসবের আয়োজন বন্দি ও কর্মীদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement