এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

দুর্গাপুরের ডবল ইঞ্জিন সরকারের সুবিধাঃ অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের কোয়াটার সমস্যা সমাধানের পথে

By Eaibanglai - August 20, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের ডবল ইঞ্জিন সরকারের সুবিধাঃ অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের কোয়াটার সমস্যা সমাধানের পথে

মনোজ সিংহ, দুর্গাপুরঃ-  দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা থেকে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের দেওয়া লাইসেন্সিং ও লিজিং কোয়ার্টারের সমস্যার সমাধান এখন শুধু সময়ের অপেক্ষা। গত চৌঠা মে রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসিত সরকারের পতন ঘটিয়ে, ভারতীয় জনতা পার্টির সরকার স্থাপন হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬ নির্বাচনী প্রচারে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম কেন্দ্রের প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই  বিজেপির স্থানীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের একশ দিনের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার কোয়াটার সমস্যার সমাধান করবেন। যদিও এই সমস্যার সমাধানের লক্ষ্যে তার কয়েকদিন আগেই নির্বাচনী প্রচারে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসানসোলে এসেছিলেন তখন দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দুই প্রার্থী করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে অবসরপ্রাপ্ত এই সকল বয়স্ক মানুষদের সমস্যার সুষ্ঠু সমাধান প্রার্থনা করেছিলেন। সেই দিনই একপ্রকার সিদ্ধান্ত হয়েই গিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের আসার সাথে সাথেই দ্রুততার সাথে প্রাক্তন ইস্পাত কর্মীদের আবাসন সমস্যার স্থায়ী সমস্যার সমাধান হবে।

রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই বিধায়ক ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য ও কেন্দ্রে সরকারের মন্ত্রী ও আমলাদের সাথে সমন্বয়ে গড়ে তুলেছিলেন এই বিষয়ে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই রাজ্যের সর্বোচ্চ কর্তার সাথে এক একান্ত সাক্ষাৎকারে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের আবাসন সংক্রান্ত বিষয়ে দ্রুত সমাধানের লক্ষ্যে অনুরোধ জানিয়েছিলেন। যখন রাজ্যের সর্বোচ্চ কর্তার সাথে এ বিষয়ে আলাপ-আলোচনা করছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক। ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের মাননীয় ইস্পাত প্রতিমন্ত্রীর সাথে তার দপ্তর নতুন দিল্লিতে গিয়ে অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের জন্য তাদের আবাসন সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই । শিল্পাঞ্চল দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে যে কয়েকটি উল্লেখযোগ্য কাজ শিল্পাঞ্চলে হয়েছে তার মধ্যে অন্যতম হল অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের আবাসন সমস্যার সমাধান। 

গতকাল বুধবার ১৯শে আগস্ট দুর্গাপুর ইস্পাত নগরী নাগরিক মঞ্চের উদ্যোগে ইস্পাত নগরীর প্রায় আটটি সংগঠনের যৌথ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি মিছিল একত্রিত হয়ে এক মহা মিছিলের রূপ নেয়। কোয়াটার লাইসেন্স, পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ইস্পাত নগরীর বাসিন্দাদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান নাগরিক মঞ্চের সদস্যরা। নাগরিক মঞ্চের দাবি, "ইস্পাত নগরীতে বসবাসকারী সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে কোয়াটার লাইসেন্স সংক্রান্ত সমস্যা, পর্যাপ্ত পানীয় জলের অভাব, জল ও বিদ্যুতের বিল সংক্রান্ত জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট সংস্কারের মতো একাধিক দাবি রয়েছে তাঁদের। এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।"

এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকদের কাছে তুলে ধরেন এবং তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এদিন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলি আমরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, সমস্যাগুলি যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থা করা হবে। আমরা আশাবাদী, কর্তৃপক্ষ বিষয়গুলির দিকে নজর দেবে এবং দ্রুত সমস্যার সমাধান করবে।"

অন্যদিকে একটি সূত্র মারফত জানা গেছে, অতি বাম মনস্ক কিছু প্রাক্তন ইস্পাত কর্মীদের সংগঠন ইতিমধ্যেই নাকি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। ভারতীয় জনতা পার্টির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই দিল্লিতে ইস্পাত প্রতিমন্ত্রীর সাথে দেখা করার সাথে সাথেই ইস্পাত মন্ত্রণালয় থেকে কিছু সুনির্দিষ্ট আদেশ করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্চ কর্তৃপক্ষকে বলে জানা গেছে। সেই খবর ওই অতি বাম মনস্কো অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের একাংশ নাকি জাতে পেরে, গত ১২ তারিখে  দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের উচ্চ আধিকারিকের কাছে একটি ডেপুটেশন দিয়ে এসেছেন।

আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নাম প্রকাশে অনুচ্ছুক এক প্রাক্তন ইস্পাত কর্মী ক্ষোভের সাথে জানান, "যে মানুষগুলো দীর্ঘ কুড়ি বছর ধরে অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের নিয়ে নোংরা রাজনীতি করেছে, আজ তারা ডবল ইঞ্জিন সরকারের এই সাফল্যকে নিজেদের পালে হাওয়া দিতে ব্যবহার করছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে বসবাসকারী সকল অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের ওই সকল সুবিধাবাদী ও ধান্দাবাজ মানুষদের চিনে রাখা উচিত এবং তাদের পাতা জালে যাতে কোন অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মী না পড়েন তার জন্য তিনি অনুরোধ জানান।"  তিনি আরো বলেন, "দুর্গাপুর শিল্পাঞ্চলের পূর্ব কেন্দ্রের ও পশ্চিম কেন্দ্রের দুই বিজেপি বিধায়কের আন্তরিক চেষ্টাতে অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীরা তাদের বাসস্থানের ন্যায্য অধিকার পাবে। পশ্চিমবাংলায় সর্বপ্রথম দুর্গাপুর শিল্পাঞ্চলের অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীরা ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি সে বিশ্বাস তাদের আছে।" 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement