এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুর ব্যারেজকে ঘিরে পর্যটন প্রকল্পের পরিকল্পনা রাজ্য সরকারের

By Eaibanglai - August 05, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুর ব্যারেজকে ঘিরে পর্যটন প্রকল্পের পরিকল্পনা রাজ্য সরকারের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিল্পশহর দুর্গাপুরের মুকুটে যুক্ত হতে চলেছে এক নতুন পালক। দামোদর নদের ওপর অবস্থিত ঐতিহাসিক দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে এক বৃহৎ এবং আন্তর্জাতিক মানের পর্যটন প্রকল্প গড়ে তোলার মেগা পরিকল্পনা করা হয়েছে। মূলত স্থানীয় পর্যটনের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশ-বান্ধব বিনোদনের পরিধি বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলাশাসককে নির্দেশ দিয়েছে রাজ্যের পর্যটন দফতর।  ৩ আগস্ট জারি হওয়া নির্দেশিকায় দ্রুত সমীক্ষা করে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট ইতিবাচক হলে সরকারি নির্দেশিকা মেনে পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব তৈরি করে দফতরে পাঠানো হবে। 

প্রশাসন সূত্রে খবর, প্রস্তাবিত এই পর্যটন প্রকল্পে একাধিক আধুনিক আকর্ষণের ব্যবস্থা থাকবে। দুর্গাপুর ব্যারেজের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে একটি সুদৃশ্য রিভারফ্রন্ট ও ওয়াকওয়ে গড়ে তোলা হবে, যেখানে পর্যটকরা হেঁটে বেড়াতে পারবেন। পাশাপাশি জলক্রীড়াপ্রেমীদের জন্য থাকবে স্পিডবোট, শিকারা ও রোয়িং-এর মতো রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসের সুবন্দোবস্ত।
 

প্রসঙ্গত, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরই এই প্রকল্পের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিধায়ক জানান, সরকারের কাছে করা আবেদনে ইতিবাচক সাড়া মিলেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে অন্যদিকে পর্যটনকে ঘিরে এলাকার আর্থিক প্রসারতা ঘটবে।

শিল্প ও খনি অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার কারণে এই পর্যটন প্রকল্পটি সমগ্র দক্ষিণবঙ্গ, বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার মানুষের উইকেন্ড ডেস্টিনেশনের সেরা ঠিকানা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement