এই বাংলায় দক্ষিণ বাংলা

ন্যূনতম বেতন সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবিতে ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ

By Eaibanglai - August 17, 2026
— Advertisement —
Advertisement
ন্যূনতম বেতন সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবিতে ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ

 

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা এবং অধিকার রক্ষার দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ভারতীয় মজদুর সংঘ । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মহকুমা শাসকেরদপ্তরের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে শামিল হন সংগঠনের দুর্গাপুর শাখার সদস্যরা। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে শ্রমিক ও সংগঠনের কর্মী-সমর্থকেরা অংশ নেন।


আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০,০০০ টাকা করা, ইপিএস-৯৫ (EPS-95) প্রকল্পের অধীনে ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা এবং একে মহার্ঘ ভাতা ও আয়ুষ্মান ভারত যোজনার সাথে যুক্ত করা, প্রভিডেন্ট ফান্ড (EPF) এবং কর্মী রাজ্য বিমা (ESI)-এর ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো,  সরকারি কর্মচারীদের জন্য পুরোনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনা, নতুন শ্রম কোডের বেশ কিছু  শ্রমিক স্বার্থবিরোধী নিয়মে পরিবর্তন, গ্রাচুইটি ও বোনাসের সর্বোচ্চ সীমা বৃদ্ধি এবং ব্যাংকগুলিতে সপ্তাহে পাঁচ দিনের কার্যদিবস চালু করা।

এছাড়াও, স্কিম কর্মীদের  জন্য সম্মানজনক ভাতা নিশ্চিত করা এবং চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে ‘সমান কাজের জন্য সমান বেতন’ নীতি অবিলম্বে কার্যকর করার দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ সভা শেষে ভারতীয় মজদুর সংঘের একটি প্রতিনিধি দল দুর্গাপুরের মহকুমা প্রশাসনের কাছে তাদের এই দাবিপত্রটি হস্তান্তর করে। সংগঠনের স্থানীয় নেতৃত্বের দাবি, ১৭ আগস্টের এই দেশব্যাপী আন্দোলনের মূল লক্ষ্যই হলো শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চিত অধিকারের বিষয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই দৃষ্টি আকর্ষণ করা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই জারি রাখা।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement