দক্ষিণ বাংলা

রথযাত্রার পুণ্যলগ্নে ঢাকে পড়ল কাঠি

By Eaibanglai - June 28, 2025
— Advertisement —
Advertisement
রথযাত্রার পুণ্যলগ্নে ঢাকে পড়ল কাঠি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুভ রথযাত্রার দিন ঢাকে পড়ল কাঠি। শুরু হয়ে গেল বাঙালির সেরা উৎসব শারদীয়া দুর্গোৎসবের কাউন্টডাউন। আর এই রথযাত্রার পুণ্যলগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুরের অভিজাত পুজোগুলির মধ্যে অন্যতম চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসবের সূচনা।

এদিন সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে দুর্গোৎসবের খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল। নারকেল ভেঙে খুঁটি পূজার উদ্বোধন করেন রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসি’র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, চেম্বারস অফ কমার্সের প্রাক্তন সভাপতি ও দুর্গাপুর পৌর নিগমের প্রাক্তন পারিষদ রমাপ্রসাদ হালদার, বিশিষ্ট উদ্যোগপ্রতি চন্দন দত্ত সহ শহরের বিশিষ্ট জনেরা।

এবছর ৩৮ তম বছরে পদার্পণ করল চতুরঙ্গ পুজো কমিটির দুর্গোৎসব। প্রতিবছরই পূজার পরিবেশ, মণ্ডপসাজ্জা, আলোকসজ্জার জন্য একাধিক পুরস্কার জিতে নেয় এই পুজো কমিটির পুজো। পুজো কমিটির কো-চোয়ারপার্সন কবি দত্ত এদিন জানান, এবছর পুজোর থিম ‘পশ্চিমবঙ্গ’। মণ্ডপ সজ্জার মাধ্যমে পশ্চিমবঙ্গ কে তুলে ধরা হবে। কলকাতার দুর্গাপুজো মণ্ডপসজ্জার অতি সুপরিচিত নাম রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুলাইকে এবছরের মণ্ডপ সজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে।

চতুরঙ্গ পুজো কমিটি কর্তৃপক্ষের আশা এবছরও তাঁদের পুজোর মণ্ডপ সজ্জা, পরিবেশ, আলোকসজ্জা শিল্পাঞ্চলবাসীর মন জয় করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement