এই বাংলায়

দুর্গাপুরে বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ

By Eaibanglai - March 12, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ

সন্তোষ কুমার মণ্ডলঃ– দুর্গাপুরের বেসরকারি কার্বন প্রস্তুতকারী সংস্থার কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক ও পরিবারের একজনের চাকরির নিয়োগ পত্র তুলে দিল কর্তৃপক্ষ। এছাড়াও এদিন অন্য একটি ঘটনায় মৃত শ্রমিকের (মহঃ জসিম) স্ত্রীর হাতে ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তার ছেলের চাকরির ব্যবস্থারও আশ্বাস দেওয়া হয়। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের উপস্থিতিতে এই চেক প্রদান করা হয়।

প্রসঙ্গত চলতি মাসের ৩ তারিখ দুর্গাপুরে ওই বেসরকারি কারখানায় ট্রান্সফরমার ব্লাস্ট করে মৃত্যু হয় কোকওভেন থানার কালীপুরের বাসিন্দা এক শ্রমিক সাধন বাউরির(৪৯)। জানা যায় ওই দিন দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে। সেখানেই ঝলসে মৃত্যু মৃত্যু হয় সাধন বাউরির। জখম হন আরও দুই শ্রমিক। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় ছুটে যান তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি ও শ্রমিক সংগঠনের নেতা দেবব্রত সাঁই এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান।

এই প্রসঙ্গে এদিন অভিজিৎ ঘটক বলেন, “কারখানা কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের দাবি মেনে এই ব্যবস্থা করার ফলে পরিবারটি তাদের আর্থিক দুরবস্থা থেকে নিস্তার পেলো। ছেলে একটা স্থায়ী চাকরিও পেলেন।” পাশাপাশি তিনি জানান, যে কোন মৃত্যুর ঘটনাই মর্মান্তিক। কারখানায় কর্মরত শ্রমিকরা যাতে আরে ভালো নিরাপত্তা ব্যবস্থা পায় সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement