নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর লেজেন্ডস কাপে মুখোমুখি হল এমএলএ একাদশ ও এমপি একাদশ। রোমাঞ্চকর প্রতিযোগিতায় জয়ী হল এমপি একাদশ। প্রসঙ্গত, ইস্পাত নগরীতে খেলাধুলার প্রচারের জন্য শহরের দয়ানন্দ ক্রিকেট গ্রাউন্ডে সোসাইটি ক্রিকেট একাডেমির পৃষ্ঠপোষকতায় দুর্গাপুর লেজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
খেলায় শুরুতে টস জিতে এমএলএ একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৩৯ রান করে। লক্ষ্য তাড়া করে এমপি একাদশ দুর্দান্ত পারফর্ম করে ১৩৭ রান করে ম্যাচ জিতে নেয়।
দুর্গাপুরের এমপি কীর্তি আজাদ বলেন, “এই ম্যাচটি ছিল একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ, যার মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে মোবাইল ফোন থেকে দূরে রেখে খেলার মাঠে আনা। আজকাল ছোটরা কিশোররা মোবাইল ফোনের প্রতি ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে প্রভাবিত করছে।” পাশাপাশি তিনি
অভিভাবকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, “শিশুদের মাঠে আনার ক্ষেত্রে অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। অভিভাবকদের উচিত ছোটদের খেলাধুলায় উৎসাহিত করা।”
অন্যদিকে আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজ এবং শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণে উৎসাহিত করার জন্য আরো এধরণের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়দের উৎসাহ এবং দর্শকদের উপস্থিতি ছিলে চোখে পড়ার মতো যা ম্যাচের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল।


















