এই বাংলায় দক্ষিণ বাংলা

পঞ্চায়েতের কাজ নিয়ে পর্যালোচনায় দুর্গাপুরে বিশেষ প্রশাসনিক বৈঠক মন্ত্রী দিলীপ ঘোষের

By Eaibanglai - August 13, 2026
— Advertisement —
Advertisement
পঞ্চায়েতের কাজ নিয়ে পর্যালোচনায় দুর্গাপুরে বিশেষ প্রশাসনিক বৈঠক মন্ত্রী দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো।  বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী মন্ত্রী দিলীপ ঘোষ। 

গ্রামীণ এলাকার অত্যন্ত সংবেদনশীল প্রকল্প ‘আবাস যোজনা’ নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ একটি বড় ঘোষণা করেন। তিনি জানান, গ্রামীণ আবাসনের ক্ষেত্রভিত্তিক যাচাইয়ের কাজ নিখুঁতভাবে শেষ করতে এবং উপভোক্তাদের স্ক্রুটিনি প্রক্রিয়া আরও জোরদার করতে আবাস যোজনা সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হচ্ছে। এর আগে কিছু জায়গায় কর্মী সংকটের কারণে কাজে যে সাময়িক ধীরগতি তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি কাটিয়ে সেই ঘাটতি মেটানো সম্ভব হয়েছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন। কোনো প্রকৃত ও যোগ্য উপভোক্তা যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় দুর্নীতি রোধে ও পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, যেকোনো ধরনের বেনিয়ম ও স্বজনপোষণ রুখতে পঞ্চায়েত স্তরে কাজের ‘স্পেশাল অডিট’ বা বিশেষ নিরীক্ষা চালানো হচ্ছে। ইতিমধ্যেই ভুল তথ্য দিয়ে বা অসাধু উপায়ে প্রকল্পের সুবিধা নেওয়া অযোগ্য ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি অর্থ পুনরুদ্ধারের জন্য কড়া নোটিশ পাঠানোর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শুরু করার নির্দেশ জারি করা হয়েছে।

প্রশাসনিক স্তরের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মন্ত্রী দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের প্রধান সচিব এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। এ ছাড়া দুই জেলার জেলাশাসক , মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত দপ্তরের একাধিক শীর্ষ স্তরের প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন।
 


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement