এই বাংলায়

দুর্গাপুরে গ্যাস উত্তোলনকারী সংস্থায় দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ

By Eaibanglai - January 29, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে গ্যাস উত্তোলনকারী সংস্থায় দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- তৃণমূল জেলা সভাপতির উপস্থিতিতে আর্থিক ক্ষতিপূরণ পেল দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায় দুর্ঘটনায় মৃত দুই কর্মীর পরিবার। পরিবারের একজন করে পেল চাকরি। বুধবার সংস্থার আধিকারিক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ দলের নেতাদের নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী দুই পরিবারের হাতে ২১ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন।

প্রসঙ্গতঃ গতকাল সকালে দুর্গাপুরের দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ার বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসারের বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা কর্মীর। আশঙ্কাজনক আরো তিনজন। ঘটনার পরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃত ও অসুস্থ যুবকদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় পৌছন তৃণমূলের জেলাসভাপিত
তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তিনি মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। এরপরই কর্তৃপক্ষকের সঙ্গে বৈঠক ও আলোচনার মাধ্যমে বিষয়টির নিস্পত্তি করেন।

এদিন বিধায়ক বলেন, “দাবি মেনে ক্ষতিপূরণ, একজনের চাকরি ও অন্য সবকিছু দেওয়ার জন্য ওই সংস্থাকে ধন্যবাদ। এই যাবৎ কালে কোন একটা দুর্ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে এতবড় ক্ষতিপূরণ পেল মৃতের পরিবার। যা অবশ্যই ঐতিহাসিক আমরা সবসময় সাধারণ কর্মীদের পাশে থাকি। এক্ষেত্রেও কোন ব্যাতিক্রম হয়নি।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement