eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অষ্ঠম শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, চাঞ্চল্য

দুর্গাপুরে অষ্ঠম শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অষ্ঠম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাইয়ে গিয়ে গণধর্ষণ। এমনই চাঞ্চল্যকর গর্ধর্ষণের ঘটনা সামনে এসেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে বুদবুদ থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে শনিবার দুপুরে সিমরান তামাং নামে তারই এক পরিচিত তরুণী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এবং দুর্গাপুরের সিটিসেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে ওষুধ মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে তিন তরুণের হাতে তুলে দেয়। এইপর হোটেলেরে রুমে নিয়ে গিয়ে রাজ মল্লিক, শেখ আজারুদ্দিন-সহ তিন যুবক তার উপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর রাত দশটা নাগাদ অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এক টোটোওয়ালা নাবালিকাকে অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। এরপরই তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরিবারের তরফে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এদিকে অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই তিনজন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। অন্যদিকে রবিবার সকালে দুর্গাপুরের ওই হোটেল পরিদর্শন করে ফরেনসিক দল ও তথ্য সংগ্রহ করে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি বলেন ,”যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। বর্তমান সরকার এই ধরনের ঘটনা আপোষ করবে না।”

নির্যাতিতার বাবা রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২৪ মে এই বাংলায় ওয়েব পোর্টালে শহরের হোটেলগুলিতে নাবালিকাদের নিয়ে চলা যৌন চক্র নিয়ে “দুর্গাপুরের হোটেলে নাবালিকা মেয়েদের দেহ ব্যবসার অভিযোগ” শীর্ষক সংবাদ তুলে ধরা হয়েছিল। নিচে সেই খবরের লিঙ্ক দেওয়া হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments