দক্ষিণ বাংলা

দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত চার

By Eaibanglai - June 03, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত চার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করল নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। সোমবার রাতে বিধান নগর এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

প্রসঙ্গত গত রবিবার রাত এগারোটা নাগাদ বাইক দুর্ঘটনায় জখম এক যুবককে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে হাসপাতালে তাণ্ডব চালায় ১৭-১৮ জনের যুবকের দল। অভিযোগ জরুরি বিভাগের কাঁচের দরজা ও বাইরে পার্কিংয়ে থাকা বাইকে ভাঙচুর চালায় মদ্যপ যুবকের দল। এমনকি বাধা দিতে গেলে হাসপাতাল রক্ষী ও কর্মীদের উপর চড়াও হয় যুবকের দল। ঘটনায় জখম হন ফ্যসিলিটি ম্যানেজার সহ কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহকুমা হাসপাতালের ফ্যসিলিটি ম্যানেজার মোহন মুর্মু জানান জখম যুবকের প্রাথমিক চিকিৎসার পর তাকে টিটেনাস ইঞ্জেকশন নেওয়ার জন্য ওয়ার্ডে যেতে বলা হয়। কিন্তু তার সঙ্গে দুজনকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও যুবকের পুরো দলটি ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে তাণ্ডব শুরু করে যুবকের দল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement