eaibanglai
Homeএই বাংলায়ধৃত তৃণমূল নেতা রমাপ্রসাদকে ঘিরে তুমুল বিক্ষোভ

ধৃত তৃণমূল নেতা রমাপ্রসাদকে ঘিরে তুমুল বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুর্গাপুর পুরনিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। শুক্রবার তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। যা সামাল রীতিমতো দিতে হিমশিম খেতে হযল পুলিশকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে অভিযুক্ত ধৃত নেতাকে এদিন তার বাড়ি ও দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হয়। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতার আসার খবর ছড়িয়ে পড়তেই দলীয় কার্যালয় চত্বরে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে যোগ দেন স্থানীয়রাও। অভিযুক্ত রামাপ্রসাদকে দেখেই চোর চোর স্লোগান দিয়ে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন সকলে। শুধু চোর বলেই ক্ষান্ত থাকেননি বিক্ষোভকারীরা। দলীয় কার্যালয়ের বাইরে রমাপ্রসাদ হালদারের একটি ছবি সাঁটিয়ে তার ওপর চোর লেখা হয়। এরপর সেই ছবিতে জুতো মেরে প্রতিবাদও জানানো হয়। ঘটনাকে ঘিরে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

বিজেপির কুড়ি নম্বর ওয়ার্ড মন্ডলের সহ-সভাপতি ইতিবালা প্রতিহার বলেন,”এলাকার বিজেপির কর্মীদের বেছে বেছে মারধর করা, এলাকার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা, মহিলাদের উপর অত্যাচার করা, ক্ষমতার অপব্যবহার করে এসবকিছুই করেছে তৃণমূলের এই নেতা। তাই আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি।”

রমাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান। পাশাপাশি তিনি নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। এছাড়াও এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে তোলাবাজি ও সন্ত্রাসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments