দক্ষিণ বাংলা

প্লেসমেন্টে সফলতার নজির এনআইটি দুর্গাপুরের

By Eaibanglai - June 24, 2025
— Advertisement —
Advertisement
প্লেসমেন্টে সফলতার নজির এনআইটি দুর্গাপুরের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) প্লেসমেন্টের সফলতায় আগের বছরকেও ছাপিয়ে গেল। ২০২৪-২০২৫ স্নাতক ব্যাচের প্লেসমেন্ট মরসুমে প্লেসমেন্ট হার পৌঁছেছে ৮২%-এ। যা আগের বছর ছিল ৭২%। এই প্লেসমেন্ট মরশুমে ৭১৯ জন যোগ্য প্রার্থীর মধ্যে ৫৮৯ জন চাকরির প্রস্তাব পেয়েছেন। অন্যদিকে স্নাতকোত্তর (পিজি) বিভাগে, ২৫৭ জন যোগ্য শিক্ষার্থীর মধ্যে ১২৬ জন একাধিক শীর্ষ স্থানীয় সংস্থায় চাকরির প্রস্তব পেয়েছেন।

এই বছর, ২১০টি স্বনামধন্য কোম্পানি ক্যাম্পাস নিয়োগে অংশগ্রহণ করেছিল। যার মধ্যে ছিল মাইক্রোসফট, ডি.ই. শ, অ্যাডোবি ইন্ডিয়া, এএমডি, সিসকো, সেলসফোর্স, স্যামসাং, এআরএম, সেরকো এবং ওয়েলস ফার্গোর মতো বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় কোম্পানি। এছাড়াও এবছর অ্যাপল ইন্ডিয়া, এপিএল অ্যাপোলো, ভোডাফোন আইডিয়া, সান ফার্মা, ফিডেলিটি ইন্টারন্যাশনাল এবং সেলসফোর্স সহ বেশ কয়েকজন নতুন নিয়োগকারী সংস্থাও অংশ গ্রহণ করেছিল। নিয়োগকারীদের মধ্যে ডি.ই. শ সর্বোচ্চ বেতন প্যাকেজ অফার করেছে, বার্ষিক ৫৮ লক্ষ টাকা। এছাড়া এবারের সমস্ত অফারের গড় সিটিসি হয়েছে বার্ষিক ১২.৬১ লক্ষ টাকা।

প্রতিষ্ঠানের এই সাফল্য সম্পর্কে এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে গর্ব এবং সন্তুষ্টি প্রকাশ করে বলেন “এই সাফল্য, কর্মদক্ষ অধ্যাপক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রশিক্ষণ ও প্লেসমেন্ট সেলের কঠিন পরিশ্রমের প্রতিফলন। তবে, আমরা বিশ্বাস করি যে উন্নতির আরও সুযোগ রয়েছে এবং তার জন্য প্রচেষ্টা চলবে।” ভবিষ্যতে প্রতিষ্ঠানের প্লেসমেন্ট অভিযানকে আরও সফলতর করতে একটি প্রাক-প্লেসমেন্ট প্রশিক্ষণ কর্মসূচি চালু করার কথাও জানিয়েছেন পরিচালক চৌবে। যার মধ্যে থাকবে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, যোগ্যতা শার্পনিং, কোডিং বুটক্যাম্প এবং মক ইন্টারভিউ সেশন। যাতে প্রতিযোগিতামূলক নিয়োগ পরিবেশের জন্য শিক্ষার্থীদের আরও ভালভাবে প্রস্তুত করা যায়।

এক কথায় বলতে গেলে ২০২৫ সালের এনআইটি দুর্গাপুরের প্লেসমেন্ট সিজনের সাফল্য শুধু নতুন মানদণ্ডই স্থাপন করেনি বরং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হিসেবে নিজের যোগ্যতার নজির রেখেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement