নিদস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের 'শুদ্ধকল্যাণ' অর্গানাইজেশন-এর পরিচালনায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান পালিত হল বিধাননগর গ্রুপ হাউসিং কমপ্লেক্স প্রেক্ষাগৃহে, ১৩ ই আগষ্ট সন্ধ্যায়। প্রায় চারঘন্টা ব্যাপী আয়োজিত আসরে একক ও সম্মেলক সংগীত, আবৃত্তি, নৃত্য, সংবর্ধনা ইত্যাদি উপস্থিত দর্শকদের কাছে বিশেষ ভাবে উপভোগ্য হয়।আয়োজক সংস্থা ছাড়া একাধিক আমন্ত্রিত সংস্থা ও শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন -বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেব বর্মন, অলোক চৌধুরী, আনন্দিতা রায়,ঋতুকণা ভৌমিক, অর্ণশ্রী চক্রবর্তী, শিখা পাল, সত্য বন্দোপাধ্যায়,রোশনি মজুমদার, প্রমূখ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী,আবৃত্তিকার দেবদাস সেন, কাকলি সেন,রুপা মুখোপাধ্যায় প্রমূখ,নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি, মোহর ইত্যাদি সুপরিচিত সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ। অংশগ্রহণকারী বিশিষ্ট শিল্পী ও সংস্থাগুলিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানের সুচারু পরিকল্পনা ও পরিচালনার যাবতীয় কৃতিত্ব অবশ্যই 'শুদ্ধকল্যাণ' এর কর্ণধার, ড: কৌশিক মজুমদার-এর প্রাপ্য।
শুদ্ধকল্যাণ আয়োজিত রবীন্দ্র স্মরণ
By Eaibanglai
-
August 16, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —