এই বাংলায় দক্ষিণ বাংলা

'কেঁচো খুঁড়তে কেউটে', চুরির তদন্তে নেমে উদ্ধার ৪৮ লক্ষ টাকা

By Eaibanglai - August 05, 2026
— Advertisement —
Advertisement
'কেঁচো খুঁড়তে কেউটে', চুরির তদন্তে নেমে উদ্ধার ৪৮ লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সাধারণ এক চুরির মামলার তদন্তে নেমে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পশ্চিম বর্ধমান জেলার ফরিদপুর থানা এলাকার অন্তর্গত চন্দ্রডাঙার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে নগদ ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনকয়েক আগে দুর্গাপুরের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা মনোরঞ্জন পাল নামে এক  ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অভিযোগ ছিল, তাঁর বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই চুরির মামলার তদন্তভার হাতে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে ফরিদপুর থানার পুলিশ।

তদন্তের সূত্র ধরেই বুধবার পুলিশ চন্দ্রডাঙা  গ্রাম সংলগ্ন অজয় নদের ধারে  একটি পরিত্যক্ত ইটভাটায় হানা দেয়। সেখানে  একটি ঘরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারী আধিকারিকদের। ঘরের ভেতর থরে থরে সাজানো ছিল বান্ডিল বান্ডিল নোট। পুলিশ সেখান থেকে নগদ ৪৮ লক্ষ টাকা উদ্ধার করে।

পরিত্যক্ত ওই ইটভাটার ঘরে কে বা কারা এই বিপুল পরিমাণ নগদ টাকা লুকিয়ে রেখেছিল, তা এখনো স্পষ্ট নয়। উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর পেছনে কোনো বড়সড় চক্র জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement