দক্ষিণ বাংলা

দুর্গাপুরে কর্মরত অবস্থায় ঝলসে মৃত্যু শ্রমিকের, আশঙ্কাজনক পাঁচ

By Eaibanglai - August 20, 2025
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে কর্মরত অবস্থায় ঝলসে মৃত্যু শ্রমিকের, আশঙ্কাজনক পাঁচ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। কর্মরত অবস্থায় ঝলসে মৃত্যু হল এক শ্রমিকের। আশঙ্কাজনক আরও পাঁচ। মৃত ঠিকা শ্রমিকের নাম নবীন কুমার (২৭)। তিনি বিহারের নাবাডা জেলার বাসিন্দা ছিলেন। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা।

জানা গেছে, মঙ্গলবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকদের সাথে ওই স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমার। সেই সময় গরম ল্যাডেলের ফুটন্ত লোহা ছিটকে পুরো শরীর ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন আরও ৫ শ্রমিক। তাঁদের দ্রুত উদ্ধার করে বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে মৃত শ্রমিককে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

এদিন দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় ছুটে যান তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুরের কোর কমিটির সদস্যরা। কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন,”মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তার দাবি করা হবে কারখানা কর্তৃপক্ষের কাছে।”

অন্যদিকে এই দুর্ঘটনায় শিল্পাঞ্চলের বেসরকারি কারখানাগুলিতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। যদিও এদিনের দুর্ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement