এই বাংলায় দক্ষিণ বাংলা

বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে দুর্গাপুরে বর্ণাঢ্য বাইক র‍্যালি, উপস্থিত ক্রীড়ামন্ত্রী

By Eaibanglai - August 22, 2026
— Advertisement —
Advertisement
বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে দুর্গাপুরে বর্ণাঢ্য বাইক র‍্যালি, উপস্থিত ক্রীড়ামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে ক্রীড়াপ্রেম ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য বাইক র‍্যালির সাক্ষী থাকল শিল্পশহর দুর্গাপুর। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে এই র‍্যালির সূচনা হয়। ক্রীড়াক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং খেলাধুলার প্রতি যুব সমাজকে আরও বেশি উৎসাহিত করার বার্তা নিয়ে এই র‍্যালিটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। র‍্যালিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ প্রশাসনের একঝাঁক আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ভারতীয় খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে এক জোরালো বার্তা দেন। তিনি বলেন, "এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে, এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর।" তিনি যোগ করেন, আগামী দিনে ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্যেই রাজ্য সরকার নিরলস কাজ করে চলেছে।

কলকাতার বুকে আগামী দিনে বিশ্বমানের ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট জানান, সরকারের লক্ষ্য শুধু কলকাতাকেন্দ্রিক উন্নয়ন নয়। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলার পরিকাঠামো তৈরি ও উন্নয়নের উপর সমান জোর দেওয়া হবে। সুন্দরবন থেকে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর—রাজ্যের সর্বত্রই ক্রীড়ার সামগ্রিক প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে প্রশাসন এগোচ্ছে বলে তিনি জানান।

দুর্গাপুরের ক্রীড়া পরিকাঠামো নিয়েও আশার বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, "দুর্গাপুরে একাধিক স্টেডিয়াম রয়েছে। সেই স্টেডিয়ামগুলিকে আরও উন্নত ও আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হবে।" এর ফলে কলকাতার পাশাপাশি দুর্গাপুরও আগামী দিনে বড় মাপের রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement