এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজোর মুখে আর্থিক প্রতারণা: দুর্গাপুরে মহিলাদের সঞ্চয় নিয়ে চম্পট ফান্ড কর্ত্রী

By Eaibanglai - September 13, 2026
— Advertisement —
Advertisement
পুজোর মুখে আর্থিক প্রতারণা: দুর্গাপুরে মহিলাদের সঞ্চয় নিয়ে চম্পট ফান্ড কর্ত্রী

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- উৎসবের প্রাক্কালে দুর্গাপুরে এক চাঞ্চল্যকর চিটফান্ড স্টাইলের আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এল। বেশি সুদের প্রলোভন দেখিয়ে এলাকার শতাধিক মহিলার কষ্টার্জিত জমানো লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পা বাউরী নামে এক মহিলা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ।  ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বীরভানপুর এলাকায়।  পুজোর ঠিক মুখে এই বিপুল টাকা খোয়ানোর পর কার্যত দিশেহারা হয়ে পড়েছেন প্রতারিত মহিলারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভানপুরের বাসিন্দা চম্পা বাউরী গত কয়েক বছর ধরে এলাকায় একটি মাসিক 'ফান্ড' বা অর্থ সঞ্চয় প্রকল্প চালাচ্ছিলেন। এলাকার সাধারণ ও শ্রমজীবী পরিবারের মহিলাদের কম সময়ে বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন তিনি। সেই ফাঁদে পা দিয়ে প্রায় ১০০ জনেরও বেশি মহিলা প্রতি মাসে তাঁদের আয়ের একটি অংশ ওই ফান্ডে জমা করতে শুরু করেন। দীর্ঘদিন ধরে চলা এই ফান্ডের মোট জমার পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়েছিল। 

অভিযোগ, পুজোর আগে মহিলারা যখন তাঁদের লভ্যাংশসহ আসল টাকা ফেরত চাইতে যান, তখন থেকেই চম্পা এড়িয়ে যেতে শুরু করেন। সম্প্রতি আচমকাই তিনি এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। প্রতারিত মহিলারা খোঁজখবর নিতে চম্পার স্বামী ও তাঁর বাপের বাড়িতে গেলেও সেখানে তাঁর কোনো সন্ধান পাননি।  চম্পা বাউরী  উধাও হয়ে গিয়েছেন বুঝতে পেরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার রাতে বীরভানপুর এলাকার প্রতারিত ১০০-রও বেশি মহিলা একজোট হয়ে দুর্গাপুরের কোকওভেন থানায় গিয়ে অভিযুক্ত চম্পা বাউরীর বিরুদ্ধে একটি লিখিত গণ-অভিযোগ দায়ের করা হয়েছে।  পুলিশের কাছে তাঁরা অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারি এবং তাঁদের কষ্টার্জিত টাকা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।  উৎসবের মুখে এই ঘটনায় বীরভানপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement