এই বাংলায় দক্ষিণ বাংলা

বজ্রাঘাতে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু: দুর্গাপুরের বিজড়ায় চাঞ্চল্য

By Eaibanglai - September 16, 2026
— Advertisement —
Advertisement
বজ্রাঘাতে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু: দুর্গাপুরের বিজড়ায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- আচমকা মুহুর্মুহু বজ্রপাতে মৃত্যু হলো পাঁচটি গবাদি পশুর। আজ, বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত বিজড়া এলাকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট পশুপালকরা।

এদিন দুপুর থেকেই বিজড়া ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাত। সেই সময় এলাকার একটি পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে বেশ কয়েকটি গবাদি পশু চরে বেড়াচ্ছিল। আচমকাই ওই চত্বরে একটি শক্তিশালী বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।

খোলা মাঠে একসঙ্গে গবাদি পশুগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। বাসিন্দারা জানান, পরিত্যক্ত বিমানবন্দর চত্বর হওয়ায় সেখানে প্রতিদিনের মতোই আজকেও গবাদি পশু চড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আচমকা এমন বিপর্যয় ঘটে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement