এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

রাজ্যের নিরাপত্তায় জোর, এনএসজি শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

By Eaibanglai - August 08, 2026
— Advertisement —
Advertisement
রাজ্যের নিরাপত্তায় জোর, এনএসজি শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র ও মজবুত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এনএসজি-র ডিরেক্টর জেনারেল (DG) ভৃগু শ্রীনিবাসন, আইজি (ট্রেনিং অ্যাকাডেমি) মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার (ট্রেনিং) কর্নেল পি. ভি. শুক্লা এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

নবান্ন সূত্রে জানা গেছে, প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে রাজ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। বিশেষ করে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও পরিকাঠামো সমূহের সুরক্ষা নিশ্চিত করা, সন্ত্রাস দমন সংক্রান্ত আগাম প্রস্তুতি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিককালে খোদ মুখ্যমন্ত্রীকে নিশানা বা টার্গেট করার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এই সংবেদনশীল ঘটনার পরই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়কে আরও আঁটসাঁটো করতে এই স্তরের আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।

যদিও বৈঠক শেষে সরকার বা এনএসজি-র তরফে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত জানানো হয়নি।

 


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement