সঙ্গীতা চৌধুরীঃ- আগামীকাল ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমী এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শাস্ত্রে বর্ণিত আছে যে, এই তিথিতে,যার যেমন সামর্থ্য, তিনি তেমনভাবেই ভক্তিভরে ব্রত পালন করতে পারেন। যদি কেউ পারেন তাহলে তিনি নির্জলা উপবাস করবেন, যদি কারও মনে হয় তবে তিনি জল গ্রহণ করে উপবাস করবেন, যদি কারো মনে হয় তাহলে তিনি শ্রীকৃষ্ণের জন্মাভিষেকের পর ফলাহার বা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন
তবে এই দিন যেভাবেই দিনটি পালন করুন না, একটি কাজ কিন্তু করতে ভুলবেন না, তা হল ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। সারাদিন তার নাম স্মরণে ও মননে রাখুন। উঠতে বসতে তার নাম করুন, জন্মাষ্টমী ব্রত পালনের লক্ষ লক্ষ একাদশীর ব্রতফল লাভ হয় তাই এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা যায় না।
কাল শুধু জন্মাষ্টমী নয় কাল লোকনাথ বাবার ২৯৬ তম আবির্ভাব দিবস তাই কালকের দিনটি খুব ভালোভাবে পালন করুন কাল কোন গুরুজন বা বড়দের দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না এবং তাদের আশীর্বাদ নিয়ে সকালবেলায় স্নান করে ভগবানের নাম জপ করে দিন শুরু করুন। হরে কৃষ্ণ।