সঙ্গীতা চৌধুরীঃ-সনাতন শাস্ত্র অনুযায়ী জন্মদিন কীভাবে পালন করা যায়? এই প্রসঙ্গে তান্ত্রিক পন্ডিত কৃষ্ণেন্দু সান্যাল বলেন, বর্তমান যুগের সব সময় পাশ্চাত্য রীতির অনুসরণে জন্মদিন পালন করা হয়, যা আসলে নিয়ম নয়। কেক কেটে প্রদীপ নিভিয়ে জন্মদিন পালন করা আমাদের রীতি নয় আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী জন্ম তিথি পুজো করা উচিত। এই প্রসঙ্গে ব্রহ্ম পুরানে উল্লেখ আছে বলে তিনি বলেন, ব্রহ্মপুরাণে বলা আছে, সর্বৈবশচ জন্মদিবসে স্মাতৈমঙ্গলপাণিভি:। গুরু-দেবাগনি – বিপ্রাশচ পুজনীয়া: প্রযন্তত:।। স্বনক্ষত্র পিতরৌ তথা দেব: প্রজাপতি:প্রতিসংবৎসরঞ্চৈব কর্তব্যশচ মহোৎসব:।।
অর্থাৎ সনাতন শাস্ত্র অনুযায়ী জন্মতিথি পালনের নিয়ম অনুযায়ী,
1) তিলবাটা ও সর্বৌসধি মিশ্রিত জলে স্নান করতে হবে।
২) জীবিত মৎস জলাশয় ছাড়তে হবে।
3) পঞ্চমৃত, গুড়, ছাতু ভক্ষণ করতেই হবে।
4) গুরু,ষষ্ঠী দেবী, মার্কেন্ড ও সর্ব দেব -দেবীর পূজা ও তিল দিয়ে হোম করতে হবে।
5) হাতে রক্ষা সূতো বন্ধন করতে হবে।


















