এই বাংলায় দক্ষিণ বাংলা

ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো স্বাধীনতা দিবস

By Eaibanglai - August 16, 2026
— Advertisement —
Advertisement
ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো স্বাধীনতা দিবস

প্রেস বিজ্ঞপ্তিঃ- প্রতি বছরের মতো এই বছরেও ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে সাড়ম্বরে পালিত হল ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। সমগ্র স্কুল প্রাঙ্গণটি সুসজ্জিত হয়ে উঠেছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায়। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও অভিভাবকদের সমাগমে  স্কুল প্রাঙ্গনটি মুখরিত হয়ে উঠেছিল। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন  শ্রী প্রণব ঘোষ মহাশয় (ব্যবস্থাপনা পরিচালক, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন)। স্কুলের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার ডিএভি ইনস্টিটিউশনস্, (পশ্চিমবঙ্গ শাখা) মাননীয়া পাপিয়া মুখার্জী তাকে অভ্যর্থনা জানানোর পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান 'বন্দেমাতরম'-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়।  এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করার পর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হয়।  
     
'স্বাধীনতা' হল স্ব-অধীনতা। যে নিজের দ্বারা অধীন সে-ই স্বাধীন। তাই শুধুমাত্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে আমরা যদি থেমে থাকতাম তাহলে আজকের ভারত এখানে পৌঁছাতে পারতো না। চরৈবতির মন্ত্রে দীক্ষা বলেই আমরা এখন বিকশিত ভারতের স্বপ্ন দেখি।  আমাদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যেদিন আমাদের মন সংস্কার মুক্ত হবে। তা নাহলে এ স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে। শুধু স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলে শ্রদ্ধা নিবেদন নয়, বছরের বাকি দিনগুলোতেও এই শ্রদ্ধা যেন অক্ষুন্ন থাকে।  দেশের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তাই এই বছর বিদ্যালয়ের থিম ছিল," হর ঘর তিরঙ্গা "। 

এরপর স্কুলের এনসিসি, স্কাউট ও হাউসের শিক্ষার্থীরা সমবেত কুচকাওয়াজ ও ড্রিল প্রদর্শন করে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দেশভক্তি মূলক গান, যোগাসন, নৃত্য, ক্যারাটে ও স্কিট প্রদর্শন করে স্কুল প্রাঙ্গণে দেশপ্রেমের আমেজ গড়ে তুলে সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে।দেশের স্বাধীনতায় পশ্চিমবঙ্গের সঙ্গে সহচর রাজ্য তামিলনাড়ুর যে অবদান ছিল তা শিক্ষার্থীরা নাটক ও নৃত্যের তালে তালে যেভাবে পরিবেশন করে তা সত্যিই প্রশংসনীয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement