নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার উন্নয়নে এগিয়ে এল দুর্গাপুরের রাজবাঁধের গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ। ইনস্টিটিউটের তরফে রাজবাঁধ–আমলাজোড়া সংযোগপথে সৌরচালিত স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হল।
পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং এলাকার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিৎ করতে এই সৌরচালিত স্ট্রিট লাইট প্রকল্পের উদ্যোগ বলে দাবি কর্তৃপক্ষের। সৌরশক্তি নির্ভর এই আলোকসজ্জা ব্যবস্থা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে স্বছন্দ যাতায়াতের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অথিতিরা তাদের বক্তব্যে এই ধরণের সমাজ কল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিতে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।