দক্ষিণ বাংলা

ট্রাফিক গার্ড পুলিশ ধরল চোর, উদ্ধার করল চুরি যাওয়া বাইক

By Eaibanglai - July 03, 2025
— Advertisement —
Advertisement
ট্রাফিক গার্ড পুলিশ ধরল চোর, উদ্ধার করল চুরি যাওয়া বাইক

সংবাদদাতা,আসানসোলঃ- বাইক চুরির ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার সহ অভিযুক্ত চোরকেও ধরে ফেলল কুলটি ট্রাফিক গার্ড পুলিশ।

প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যায় সালানপুর থানার এথোড়া মোড় থেকে একটি মোটরবাইক চুরি যায়। বাইকের মালিক তৎক্ষণাৎ কুলটি ট্রাফিক গার্ডে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। এর সঙ্গে চোরকেও হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এরপর ধৃত চোর ও উদ্ধারকৃত মোটরবাইকটি সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সালানপুর থানার পুলিশ জানিয়েছে,তদন্তের পরবর্তী ধাপে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কুলটি ট্রাফিক গার্ডের এই সাফল্য আইনশৃঙ্খলা রক্ষায় এক উল্লেখযোগ্য নজির স্থাপন করেছে বলেই মনে করছেন শিল্পাঞ্চলবাসী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement