এই বাংলায় দক্ষিণ বাংলা

পথ নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতালের

By Eaibanglai - September 12, 2026
— Advertisement —
Advertisement
পথ নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতালের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  এলাকার সড়ক যোগাযোগ ও পথ নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করতে এক প্রশংসনীয় উদ্যোগ নিল দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতাল। হাসপাতালের নিজস্ব অর্থায়নে আমলাজোড়া থেকে বানানবেড়া এবং সংলগ্ন রাস্তায় পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত আলোকসজ্জা  প্রকল্পের শুভ উদ্বোধন হল শুক্রবার।

স্থানীয় বানানবেড়া বাসস্ট্যান্ডে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন আধিকারিকরা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই পরিবেশবান্ধব সোলার লাইট লাগানোর ফলে গ্রামীণ রাস্তায় রাতের যাতায়াত অনেক নিরাপদ হবে। একই সঙ্গে পথ দুর্ঘটনা কমবে এবং অন্ধকারে অপরাধমূলক কাজ রুখতেও এটি বড় ভূমিকা নেবে। অনুষ্ঠানে উপস্থিত দুই বিধায়কই হাসপাতালের এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অঞ্চলে আরও নানান উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement