লাইফস্টাইল

শুয়ে মন্ত্র জপ করলে কী হয়?

By Eaibanglai - March 17, 2026
— Advertisement —
Advertisement
শুয়ে মন্ত্র জপ করলে কী হয়?

সঙ্গীতা চৌধুরীঃ- যারা সর্বক্ষণ ইষ্ট মন্ত্র জপ করে তারা অনেক সময় ঘুমের ঘোরে বা ঘুমন্ত অবস্থাতেও সেই মন্ত্র বা সেই নাম জপ করে ফেলে, তখন তাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন কাজ করে যে এই জপটা কি ঠিক হলো না ভুল? আজকের প্রতিবেদনটা তাদের জন্য। অনেকেই জানেন না যে, রাতে শুয়ে পড়া অবস্থায় যদি আপনি জপ করেন তাহলে সেই জপ সব থেকে বেশি শক্তিশালী হবে। কারণ দিনে যখন আপনি বসে জপ করেন তখন মন স্থির হয়কিন্তু রাতে বিছানায় শুয়ে জপ করলে শরীর অনেকটা শিথিল হয়ে যায়, একে শবাসন বলা চলে। এই সময় জপ করলে মনে একটা প্রশান্তি নেমে আসে।

বিজ্ঞান ভৈরব তন্ত্র এই প্রসঙ্গে বলে, শব্দ ও ধ্বনির মাধ্যমে চেতনার গভীর স্তরে পৌঁছে যাওয়া সম্ভব।
ঘুমের ঠিক আগের ১০-১৫ মিনিট সময়ে মন ধীরে ধীরে শান্ত ও সক্রিয় হয়ে ওঠে। তাই এই সময় ইষ্টমন্ত্র জপ করলে সেই শব্দ ও অনুভূতি মনের ভেতর একটা ইতিবাচক শক্তিকে তৈরি করে। বিজ্ঞানেও বলা হয় যে, ঘুমানোর আগে মন্ত্র জপ করলে চিন্তা কমে ও মন শান্ত হয়।

শাস্ত্রমতে, অনেক সাধক বলে থাকেন, নিয়মিত জপ করলে ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র সক্রিয় হয়‌‌ ও অন্তর্দৃষ্টি বাড়ে।‌ তাই দিনে যা করছেন করুন রাতে ঘুমানোর আগে অবশ্যই জপ করবেন। মনে রাখবেন ইষ্টমন্ত্র সব অবস্থায় জপ করা যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement