এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

দুর্গাপুরের হোটেলে ‘জামতারা গ্যাং’-এর ডেরা, গ্রেফতার ঝাড়খণ্ডের ৪ যুবক

By Eaibanglai - September 08, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের হোটেলে  ‘জামতারা গ্যাং’-এর ডেরা, গ্রেফতার ঝাড়খণ্ডের ৪ যুবক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  হোটেলের ঘরকে প্রতারণার ‘অফিস’ বানিয়ে দেশজুড়ে জালিয়াতি চক্র চালানোর অভিযোগে চার যুবককে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন সাধুডাঙা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়। ধৃতদের সঙ্গে কুখ্যাত ‘জামতারা গ্যাং’-এর সরাসরি যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত গণেশ সদ্দার, সচিন দাস, জিতেন্দ্র কুমার দাস এবং সুরেন্দ্র দাস প্রত্যেকেই ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে হানা দিয়ে তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, এটিএম কার্ড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, পুলিশের নজর এড়াতে ধৃতরা একই হোটেলে বেশিদিন থাকত না এবং নিয়মিত ডেরা বদল করত। দেশের বিভিন্ন প্রান্তে এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে পেশ করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement