এই বাংলায় দক্ষিণ বাংলা

গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক পুত্র প্রেমপাল সিং

By Eaibanglai - August 14, 2026
— Advertisement —
Advertisement
গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক পুত্র  প্রেমপাল সিং

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-   ​বালি পাচারের ডানায় ভর দিয়ে বুঝি আর ওড়া গেল না! শিল্পাঞ্চলের কার্তুজ-কাণ্ডের মোস্ট ওয়ান্টেড মুখ তথা জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরে রাম সিংয়ের সুযোগ্য পুত্র প্রেমপাল সিং অবশেষে কয়েদির পোশাকে পা রাখলেন মাটিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে গোপনে চম্পট দেওয়ার সময় আসানসোল-দুর্গাপুর পুলিশের জালে ধরা পড়েন এই দাপুটে ‘নেতা’।

     ​বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই দীর্ঘদিন আত্মগোপন ছিলেন তিনি। পুলিশ তাঁর বাড়ি ও অফিসে হানা দিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলেও টিকিটির দেখা মেলেনি।

      তবে শেষরক্ষা হল না। বিদেশ বা ভিনরাজ্যে পাড়ি দেওয়ার চতুর পরিকল্পনা বিমানবন্দর চত্বরেই ভেস্তে দিল পুলিশ। অবৈধ বালি ব্যবসার রমরমা কারবারে যুক্ত থাকার অভিযোগে তাঁকে শুক্রবার আদালতে তোলা হবে।

   এদিকে নেতার ছেলের এমন বর্ণময় পলায়নপর দশা দেখে শিল্পাঞ্চলের বাতাসে এখন একটাই গুঞ্জন- বাপের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে ক্ষমতার সিংহাসন থেকে একেবারে সোজা লকআপের শ্রীঘরে ঠাঁই হলো ‘যুবরাজ’-এর!

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement