এই বাংলায় দক্ষিণ বাংলা

এসটিএফের অভিযানে জামুড়িয়া থেকে গ্রেফতার অবৈধ অস্ত্র ব্যবসায়ী

By Eaibanglai - July 31, 2026
— Advertisement —
Advertisement
এসটিএফের অভিযানে জামুড়িয়া থেকে গ্রেফতার অবৈধ অস্ত্র ব্যবসায়ী

সন্তোষ কুমার মণ্ডল,জামুড়িয়াঃ- রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থেকে গ্রেফতার এক অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য় পুলিশের এসটিএফের একটি দল বৃহস্পতিবার রাতে জামুরিয়ায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর ছিল জামুরিয়ার বেলবাদ বাসস্ট্যান্ডের কাছে এক যুবক অবৈধ অস্ত্রসহ দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে দ্রুত এলাকা ঘিরে ফেলে এসটিএফর দলটি এবং বছর ২৪ -এর যুবক খায়রুল আলম চৌধুরীকে আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপরে তাকে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং এসটিএফের তরফে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ডালুর বাঁধ এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক একটি বড় অবৈধ অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে,পরবর্তী তদন্তের জন্য হেফাজতে নেয় এসটিএফ।  অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ছিল, তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement