এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

ছাত্রীদের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে সচেতনতার বার্তা দিয়ে বিশেষ অনুষ্ঠান বিদ্যালয়ে

By Eaibanglai - October 02, 2026
— Advertisement —
Advertisement
ছাত্রীদের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে সচেতনতার বার্তা দিয়ে বিশেষ অনুষ্ঠান বিদ্যালয়ে

সংবাদদাতা ,পূর্ব বর্ধমানঃ- আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবসে মেয়েদের সুস্থতা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির এক অভিনব উদ্যোগ দেখা গেল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের স্বাস্থ্য ও স্বাবলম্বন নিশ্চিত করতে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে 'সেবা সংকল্প' প্রকল্পের অধীনে মেয়েদের স্বাস্থ্য ও সুরক্ষার ওপর জোর দিয়ে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এক বেসরকারি ন্যাপকিন কোম্পানি প্রতিনিধিরা ন্যাপকিনের ব্যবহারিক উপযোগিতা নিয়ে ছাত্রীদের সচেতন করেন। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে দ্রুত বিদ্যালয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাঠানোর আশ্বাস দেওয়া হয়।

এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, "নিম্নমধ্যবিত্ত অধ্যুষিত এই অঞ্চলে ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে এবং সুস্থ থাকতে বিনামূল্যে এই পরিষেবা অত্যন্ত অপরিহার্য। নতুন জাতীয় শিক্ষানীতি মেয়েদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটি উদ্ভাবনী দিশা দেখাবে।" সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শিক্ষিকা শ্যামলী দাস এবং তাঁকে সহায়তা করেন কৃষ্ণা ঘোষ। বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ বর্মন পুরো অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করেন এবং প্রবীণ অভিজ্ঞ শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় মহাশয় সমগ্র বিবরণটি লিপিবদ্ধ করেন।

অন্যদিকে, এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষিকা আঁখি চক্রবর্তীর নেতৃত্বে এবং সুনিতা ও সুশ্বেতার সহায়তায় ২৫ জন ছাত্রী টাউন হলে আয়োজিত জেলা স্তরের একটি বৃহৎ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে "নেশা মুক্ত ভারত, বাল্যবিবাহ রোধ এবং আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস পালন" শীর্ষক বিষয়ে ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমাজের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement