এই বাংলায় দক্ষিণ বাংলা

গৃহস্থ বাড়িতে বিশালাকার অজগর, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

By Eaibanglai - August 21, 2026
— Advertisement —
Advertisement
গৃহস্থ বাড়িতে বিশালাকার অজগর, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

সংবাদদাতা,কাঁকসাঃ- সাতসকালেই বাড়ির ভেতর ঢুকে পড়ল বিশালাকার এক অজগর সাপ। আচমকা ঘরের মধ্যে বিশালাকার অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাঁকসার গড় জঙ্গল লাগোয়া আলিনগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আলিনগরের বাসিন্দা একটি পরিবারের সদস্যরা আচমকাই ঘরের ভেতর ওই বিশাল সাপটিকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখেন। লোকালয়ে এত বড় সাপ ঢুকে পড়ার খবর জানাজানি হতেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে যান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর রেঞ্জের মলানদিঘী বিটের বনকর্মীরা। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায়, অত্যন্ত সতর্কতার সঙ্গে বনকর্মীরা সাপটিকে ধরে ফেলেন। কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই অজগরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ৭ ফুট। সাপটির শরীরে কোনও আঘাত ছিল না। উদ্ধারের পর সেটিকে পার্শ্ববর্তী গড় জঙ্গলের নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার পর বনদপ্তরের তরফে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং কোথাও সাপ বা অন্য কোনও বন্যপ্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে সরাসরি বনদপ্তরে খবর দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement