এই বাংলায় দক্ষিণ বাংলা

তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি নিজেদের নামে রেকর্ড করার অভিযোগ, শুরু তদন্ত

By Eaibanglai - July 29, 2026
— Advertisement —
Advertisement
তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি নিজেদের নামে রেকর্ড করার অভিযোগ, শুরু তদন্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অতীতে প্রভাব খাটিয়ে  সরকারি খাস জমি ব্যক্তিগত নামে রেকর্ড করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূলের প্রাক্তন যুব সভাপতির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।  যদিও অভিযোগ ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতা।

ঘটনা কাঁকসার ব্লকের মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকার। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি অনন্ত রূপ বন্দ্যোপাধ্যায় নতুন পল্লী শ্মশান সংলগ্ন কয়েকটি খাস জমি নিজের নামে করিয়ে নিয়েছেন। স্থানীয়দের দাবি  দীর্ঘদিন আগে থেকেই বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করা হলেও তৎকালীন সময়ে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। রাজ্যে ক্ষমতা বদলের পর সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি বিষয়টি নিয়ে পুনরায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে অভিযোগ জানানো হলে তদন্ত শুরু হয়। বুধবার সকালে দপ্তরের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে জমির রেকর্ড, খতিয়ান, দাগ নম্বর ও বর্তমান অবস্থান পরিদর্শন করেন।

অন্যদিকে বিষয়টি নিয়ে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়। তিনি সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা অনন্তরূপ বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা দাবি, যে জমি নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। তার ঠাকুমার নামে থাকা জমিই আইন মেনে তার নামে রেকর্ড করা হয়েছে। তার মতে রাজনৈতিক উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।  প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement