উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

বিজেপি-র টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন কোয়েল মল্লিক

By Eaibanglai - October 10, 2026
— Advertisement —
Advertisement
বিজেপি-র টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন কোয়েল মল্লিক

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজনীতিতে নাটকীয় দলবদলের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুক্রবার রাজ্য বিধানসভায় এসে সচিবের হাত থেকে তিনি নিজের জয়ের শংসাপত্র  গ্রহণ করেন। উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায় তাঁর এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়।

রাজনৈতিক পালাবদলের আবহে গত ১৬ জুলাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল। আড়াই মাসের মধ্যেই এবার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ফের উচ্চকক্ষে যাওয়ার ছাড়পত্র পেলেন তিনি। উল্লেখ্য, তৃণমূলের সাংসদ থাকাকালীন তিনি এক দিনও রাজ্যসভার অধিবেশনে যোগ দেননি। ফলে নতুন রাজনৈতিক পরিচয়ে সংসদে তাঁর ভূমিকা কী হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

শংসাপত্র গ্রহণের পর কোয়েল মল্লিক সংবাদমাধ্যমকে জানান, দলমতনির্বিশেষে দেশের স্বার্থে ও দেশের মানুষের জন্য কাজ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। 

অন্য দিকে, এই নির্বাচনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে। কোয়েলের এই দলবদল নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য ও উদারতার সুযোগ নিয়ে সাংসদ পদ পাওয়ার পর অনেকেই পরে দলত্যাগ করেছেন, কোয়েলের ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোয়েল মল্লিকের মতো এক জন জনপ্রিয় বাঙালি চলচ্চিত্র তারকাকে উচ্চকক্ষে পাঠিয়ে বাংলার সাংস্কৃতিক ও জনপরিসরে নিজেদের গ্রহণযোগ্যতা এবং ক্ষমতা আরও বাড়াতে চাইছে বিজেপি নেতৃত্ব।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement