উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর বেতার ভাষণ

By Eaibanglai - August 08, 2026
— Advertisement —
Advertisement
স্বাধীনতা দিবসের প্রাক্কালে আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর বেতার ভাষণ

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- দীর্ঘ দেড় দশকের অবসান ঘটিয়ে এ বার বাংলায় ফিরতে চলেছে এক পুরনো ঐতিহ্য। আসন্ন স্বাধীনতা দিবসের প্রাক্কালে আকাশবাণীর মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বেতার ভাষণ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রোটোকল মেনে আগামী ১৪ আগস্ট রাতে দেশের রাষ্ট্রপতির ভাষণের ঠিক পরেই মুখ্যমন্ত্রীর এই ভাষণ সম্প্রচারিত হবে বলে জানা গিয়েছে।

অতীতে বাম জমানায় প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যায় আকাশবাণী রেডিও-র মাধ্যমে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীরা সাধারণ মানুষের উদ্দেশে বিশেষ বার্তা পৌঁছে দিতেন। তবে ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এই চেনা ছবিতে বদল আসে। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনকালে এই প্রথা বন্ধ ছিল। 

নতুন সরকার গঠনের পর রাজ্যের মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। ফলে এই প্রথম বেতার ভাষণের মঞ্চটিকে শুধুমাত্র আনুষ্ঠানিক শুভেচ্ছাবার্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে, নতুন প্রশাসনের রাজনৈতিক দর্শন এবং আগামী ৫ বছরের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা হিসেবে ব্যবহার করা হতে পারে। কর্মসংস্থান, শিল্পায়ন, পরিকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি কী কী, তার একটি স্পষ্ট রূপরেখা মুখ্যমন্ত্রী তাঁর এই ভাষণে রাজ্যবাসীর সামনে তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।

আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে ঠিক কোন সময় এটি সরাসরি সম্প্রচারিত হবে, তা শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করা হবে বলে জানা যাছ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement