এই বাংলায় দক্ষিণ বাংলা

বেহাল রাস্তা, আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স! দুর্গাপুরে পূর্ত দপ্তরে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

By Eaibanglai - September 23, 2026
— Advertisement —
Advertisement
বেহাল রাস্তা, আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স! দুর্গাপুরে পূর্ত দপ্তরে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- শিল্পশহর দুর্গাপুরের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে এবার বড়সড় আন্দোলনে নামল বামপন্থীরা। রাজ্যে সরকার বদলের পর দুর্গাপুরের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার আশ্বাস দেওয়া হলেও, গত চার মাসে বাস্তব ছবিটা সম্পূর্ণ উল্টো, এই অভিযোগ তুলে বুধবার দুর্গাপুরে পূর্ত দপ্তরের (সহকারী বাস্তুকার ভবনে) বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুর্গাপুরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খানাখন্দে ভরা রাস্তায় রোগীদের নিয়ে যাওয়ার সময় মাঝপথেই আটকে পড়ছে অ্যাম্বুলেন্স। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সিপিআইএম জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বোস জানান, বিশেষ করে ডঃ বি সি রায় অ্যাভিনিউ-এর ৭ নম্বর গেট থেকে শুরু করে সুকান্তপল্লী মোড় পর্যন্ত রাস্তার অবস্থা এক্কেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বে এই দীর্ঘ রাস্তাটি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

রাস্তা মেরামতির পাশাপাশি বামেদের পক্ষ থেকে এদিন আরও বেশ কিছু পরিকাঠামোগত দাবিদাওয়া পূর্ত দপ্তরের কাছে তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো— শিল্পনগরের যানজট ও দুর্ঘটনা এড়াতে সুকান্তপল্লী মোড় এবং রাজেন্দ্র প্রসাদ মোড়ে নতুন ফ্লাইওভার (উড়ালপুল) নির্মাণ করা। একইসঙ্গে, বাঁকুড়া মোড়ে অবস্থিত পুরনো ফ্লাইওভারটিরও দ্রুত সংস্কারের দাবি তুলেছে বাম নেতৃত্ব।

এদিন সিপিআইএম-এর একটি প্রতিনিধি দল পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকারের হাতে তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। বামেদের হুঁশিয়ারি, এই ডেপুটেশনের পর যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও তীব্র ও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে তারা।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement