লাইফস্টাইল

লোকনাথ বাবার তিরোধান দিবসে শুনুন তাঁর অলৌকিক জীবনী

By Eaibanglai - June 03, 2025
— Advertisement —
Advertisement
লোকনাথ বাবার তিরোধান দিবসে শুনুন তাঁর অলৌকিক জীবনী

সঙ্গীতা চৌধুরীঃ- আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ঈশ্বরের অবতার স্বরূপ। তার জীবদ্দশায় তিনি নানাবিধ অলৌকিক কার্য করে গিয়েছেন। ১৭৩০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাছারি গ্রামে তাঁর জন্ম। বর্তমানে এটি উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। রাম নারায়ণ ঘোষাল ও কমলা দেবীর সন্তান রূপে আবির্ভূত হন তিনি। ১১ বছর বয়সে বিখ্যাত সাধুপণ্ডিত ভবানী ব্রহ্মচারীর সঙ্গে তিনি সন্ন্যাসের পথে চলে যান। তারপর হিমালয় এবং ভারতের অন্যান্য স্থানে কঠোর সাধনায় নিমগ্ন হন। প্রায় ৮০ বছর পর্যন্ত তপস্যা করবার পর তিনি জনসম্মুখে আসেন। এরপর নানান রকম জনহিতকর কাজ করেন। ১৬০ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। ১৮৯০ খ্রিস্টাব্দে তাঁর মহাপ্রয়াণ ঘটে।

লোকমুখে প্রচলিত, তিনি মৃত্যুকে জয় করেছিলেন, দীর্ঘ সময় পর্যন্ত জল ও খাদ্য ছাড়া জীবিত ছিলেন, মানুষের রোগ তিনি স্পর্শের মাধ্যমে সারিয়ে দিতেন, ভবিষ্যৎ বলে দিতে পারতেন।

লোকনাথ বাবার দুটো বিখ্যাত বাণী হল-

১। রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে ডাকিবে,তখন সেখানেই আমাকে পাইবে।

২। ভক্তের বিশ্বাসই আমার শক্তি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement