সঙ্গীতা চৌধুরীঃ- আজ শ্রাবণমাসের অমাবস্যা একে চিতালগী অমাবস্যা বলে। কিন্তু কেন এই নাম? অনেকেই জানেন না এই নামের সঙ্গে জড়িয়ে আছেন জগতের নাথ শ্রী জগন্নাথের মহিমা।
জগন্নাথ বালক স্বভাব তাই তিনি যেমন খেতে ভালোবাসেন, তেমনি সাজাতেও ভালোবাসেন বড়। অন্যদিকে রথের স্নান যাত্রা থেকে এতদিন যাবতীয় যা অলংকার সে পড়েছে সমস্ত অলংকার খুলে রেখে সে আজ চিত অলংকার পরবে। এই অলঙ্কার অনেকটা তৃতীয় নয়নের মত দেখতে, মণিমাণিক্য সমৃদ্ধ আর অমূল্যও। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাও এই একই সাজ পরবেন তার - জন্যই এই অমাবস্যার নাম চিতালগী।
গতকাল দুপুরে ১ টা বেজে ৩৮ থেকে এই অমাবস্যা শুরু আজ রাত্রি ১১ঃ৩৭ পর্যন্ত এই অমাবস্যা থাকবে। আজ আবার সূর্য গ্রহণ রয়েছে যদিও ভারতবর্ষের দৃশ্যমান নয়, তাই সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যার কারণে আজ অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত হবে ও অনেক অসফল কাজে সফলতা মিলবে।