এই বাংলায় দক্ষিণ বাংলা

সাইবার অপরাধের অভিযোগে নিয়ামতপুরে পুলিশের বড়সড় অভিযান, ধৃত ১১ জন

By Eaibanglai - September 08, 2026
— Advertisement —
Advertisement
সাইবার অপরাধের অভিযোগে নিয়ামতপুরে পুলিশের বড়সড় অভিযান, ধৃত ১১ জন

সংবাদদাতা,আসানসোলঃ- কুলটির নিয়ামতপুর ফাঁড়ি এলাকার হরিজন পাড়ায় সাইবার অপরাধের অভিযোগে এক বড়সড় পুলিশি অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ১১ জনকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে পেশ করা হলো।

পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের একটি যৌথ দল গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হরিজন পাড়ার একাধিক বাড়িতে অতর্কিত তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশিতে সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই ১১ জনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই সাইবার অপরাধ চক্রের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত এবং এর পেছনে মূল চাঁই কারা রয়েছে, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ধৃতরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে কী ধরনের জালিয়াতি বা প্রযুক্তির সাহায্য নিত, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশি এই অভিযানের পর থেকেই গোটা নিয়ামতপুর এলাকায় টানটান উত্তেজনা রয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement