এই বাংলায়

ভিন রাজ্য থেকে আসা সকলকে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধানের

By Eaibanglai - March 21, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- কর্মসূত্রে হোক বা ভ্রমণ শেষে ভিন রাজ্য থেকে আসা সকলকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়িতে ঢোকার পরামর্শ দিলেন বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল। সম্প্রতি অমৃতসর থেকে ফেরা শহরের মাচানতলা, গোলপার্ক মার্কেটের এক ব্যবসায়ীকে হাসপাতালে পাঠালেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ আগরওয়াল বলেন, এই মুহূর্তে করোনা আতঙ্ক বিশ্ব জুড়ে। তাই সকলের নিরাপত্তার কথা ভেবে ভিন রাজ্য থেকে আসা সকলকেই স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, পৌরসভার স্বাস্থ্য দপ্তর সদাসতর্ক রয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরছেন বলেও তিনি জানান।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement