এই বাংলায় দক্ষিণ বাংলা

আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু, ১২০০ টাকায় ট্রাক প্রতি বালি দেওয়ার আশ্বাস বিধায়কের

By Eaibanglai - November 13, 2026
— Advertisement —
Advertisement
আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু, ১২০০ টাকায় ট্রাক প্রতি বালি দেওয়ার আশ্বাস বিধায়কের

সংবাদদাতা,আসানসোলঃ-  পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু হলো শুক্রবার। রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ উপভোক্তাকে এই কিস্তির টাকা দেওয়া হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ২ হাজার উপভোক্তা এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন জেলাশাসক এস. পোন্নাবলম। এদিন আসানসোলে জেলাশাসকের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁরা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে বাড়ির নির্মাণকাজ লিন্টেল পর্যন্ত সম্পূর্ণ করেছেন, তাঁরাই দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাচ্ছেন। অর্থাৎ দুটি কিস্তি মিলিয়ে উপভোক্তারা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পাচ্ছেন। এর পাশাপাশি ভি.বি. রাম জি প্রকল্পের আওতায় ৯০ দিনের কাজের সুযোগ এবং স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত ১২ হাজার টাকাও মিলবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বারাবনির বিধায়ক অরিজিৎ রায় নির্মাণ সামগ্রীর দাম নিয়ে উপভোক্তাদের বিশেষ আশ্বাস দেন। তিনি জানান, আবাস যোজনার বাড়ি তৈরির জন্য পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের সহযোগিতায় প্রতি ট্রাক বালি ১২০০ টাকার মধ্যে সরবরাহের ব্যবস্থা করা হবে।

অতীতে আবাস যোজনায় দুর্নীতি ও একাধিক বাড়ি পাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিধায়ক জানান, নতুন করে সমীক্ষার মাধ্যমে প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, দলের কোনও কর্মী বা সরকারের সঙ্গে যুক্ত কেউ দুর্নীতিতে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement