এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে 'সিটি ওয়াচ' গাড়ির উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

By Eaibanglai - September 05, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে 'সিটি ওয়াচ' গাড়ির উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সংবাদদাতা,আসানসোলঃ- শহরকে জঞ্জালমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এক অভিনব পদক্ষেপ করল আসানসোল পৌর নিগম । এবার থেকে শহরের রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা বা নিয়মভঙ্গকারীদের ওপর নজরদারি চালাতে ঘুরবে বিশেষ 'সিটি ওয়াচ' গাড়ি। শনিবার আসানসোলের রামসায় ময়দানে একটি অনুষ্ঠানে এই বিশেষ নজরদারি গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের পুর কমিশনার দিলীপ মিশ্র সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা।

পৌর নিগম সূত্রে জানা গেছে, আসানসোল পৌর নিগমের অন্তর্গত ১০টি বোরো এলাকাতেই এই সিটি ওয়াচ গাড়িগুলি নিয়মিত টহল দেবে। মূলত রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা, যত্রতত্র মলমূত্র ত্যাগ বা থুথু ফেলার মতো বিষয়গুলির ওপর কড়া নজরদারি চালাবে এই বিশেষ গাড়ি।

প্রসঙ্গত, পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং নাগরিক শৃঙ্খলা ফেরাতে গত ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজ্য জুড়ে নয়া সাফাই বিধি লাগু করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। এই নতুন নিয়ম অনুযায়ী, কর্পোরেশন, পুরসভা বা যেকোনো জনবহুল এলাকায় নিয়ম অমান্য করলে অকুস্থলেই অন-স্পট জরিমানা করা হবে।

নতুন নিয়ম ও জরিমানার তালিকা:

  • থুথু বা পানের পিক ফেলা: ফুটপাত বা যেকোনো জনাকীর্ণ স্থানে যত্রতত্র থুথু, কফ বা পানের পিক ফেললে ১০০ টাকা জরিমানা।
  • প্রকাশ্যে মলমূত্র ত্যাগ: খোলা জায়গায় বা রাস্তার ধারে প্রস্রাব কিংবা মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা।
  • আবর্জনা জমানো: রাস্তায় যত্রতত্র নোংরা ফেলা অথবা দোকান ও বাড়ির সামনে জঞ্জাল জমিয়ে রাখলে ২০০ টাকা জরিমানা।
  • নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার: ১২৫ মাইক্রনের নিচে যেকোনো একবার ব্যবহারযোগ্য  প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা সঙ্গে রাখলে ২০০ টাকা জরিমানা দিতে হবে।

গাড়ি উদ্বোধন মঞ্চ থেকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য শুধু জরিমানা করা নয়, বরং নাগরিকদের সচেতন করা এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। সেই কারণে জরিমানার পাশাপাশি শহরজুড়ে পর্যাপ্ত পরিমাণে নতুন ডাস্টবিন বসানো, আধুনিক শৌচালয় তৈরি এবং প্লাস্টিক বর্জন করতে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন বসানোর কাজও দ্রুত গতিতে শুরু করা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement