এই বাংলায় দক্ষিণ বাংলা

ডেটা এন্ট্রি অপারেটরের পারিশ্রমিক মেটাতে ১১.২২ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

By Eaibanglai - September 03, 2026
— Advertisement —
Advertisement
ডেটা এন্ট্রি অপারেটরের পারিশ্রমিক মেটাতে ১১.২২ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  রাজ্যের প্রশাসনিক স্তরে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের  জন্য বড়সড় আর্থিক পদক্ষেপ করল রাজ্য সরকার। বিভিন্ন জেলায় কর্মরত ৬৬১২ জন ডেটা এন্ট্রি অপারেটরের জুলাই মাসের পারিশ্রমিক মেটাতে মোট ১১ কোটি ২২ লক্ষ ৩২ হাজার ৮৮ টাকা বরাদ্দ করেছে নবান্ন। চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (PAR) দফতর এই অর্থ মঞ্জুর করেছে। ১ সেপ্টেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, কর্মরত প্রত্যেক ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক পারিশ্রমিক ১৬,৯৭৪ টাকা হিসেবে নির্ধারিত করা হয়েছে। এই হিসেবেই ৬৬১২ জনের এক মাসের মোট পারিশ্রমিক বাবদ এই বিপুল অর্থ বরাদ্দ করা হল। নবান্নের পিএআর দফতরের জারি করা মেমোয় কড়াভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বরাদ্দকৃত এই অর্থ নির্দিষ্ট খাত (ডিইও-দের পারিশ্রমিক) ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার বা অন্য কোনও খাতে ডাইভার্ট করা যাবে না। রাজ্য সরকারের সমস্ত আর্থিক বিধি মেনেই সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত বিল প্রস্তুত ও অর্থ খরচের নির্দেশ দেওয়া হয়েছে।

এই অর্থ বরাদ্দের পরিধি শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল সেক্রেটারি এবং কলকাতার পাশাপাশি রাজ্যের বাকি ২২টি জেলার জেলা শাসকদেরও (DM) এই বরাদ্দের আওতায় আনা হয়েছে। তালিকায় কলকাতা ছাড়াও রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং।

প্রশাসনিক মহলের মতে, রাজ্য জুড়ে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক সংক্রান্ত বকেয়া মেটানোর প্রক্রিয়াতে গতি আনতেই নবান্ন এই সময়োপযোগী কড়া ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement