এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

দুর্গাপুরে মানসিক স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত: পথ চলা শুরু করল ‘ফ্রেন্ডলি মাইন্ডস’

By Eaibanglai - September 21, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে মানসিক স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত: পথ চলা শুরু করল ‘ফ্রেন্ডলি মাইন্ডস’

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- বর্তমানের দ্রুতগামী জীবনে মানসিক স্বাস্থ্য রক্ষা এক বড় চ্যালেঞ্জ। যুগের এই চাহিদাকে সামনে রেখে দুর্গাপুরের সিটি সেন্টারে যাত্রা শুরু করল একটি সর্বাধুনিক মানসিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র—‘ফ্রেন্ডলি মাইন্ডস’। সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা, উর্বশী ফেজ-টু এলাকায় নতুন এই সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মানসিক অবসাদ, তীব্র দুশ্চিন্তা কিংবা শিশুদের মানসিক বিকাশজনিত নানা সমস্যার সমাধানের জন্য এখন আর দুর্গাপুর বা শিল্পাঞ্চলের মানুষকে দূরে কোথাও ছুটতে হবে না। একই ছাদের তলায় মিলবে মানসিক ও আচরণগত সমস্যার যাবতীয় আধুনিক চিকিৎসা ও থেরাপি। যেমনঃ- ক্লিনিক্যাল সাইকোলজি ও সাইকোথেরাপি যা জটিল মানসিক সমস্যা ও মনস্তাত্ত্বিক ব্যাধির বিশেষজ্ঞ চিকিৎসা। কাউন্সেলিং- ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনের মানসিক চাপ কাটানোর পরামর্শ। অকুপেশনাল ও প্লে থেরাপি- শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি এবং আচরণগত ত্রুটি সংশোধনের বিশেষ ব্যবস্থা। স্পিচ থেরাপি- শিশুদের কথা বলা বা বাচনভঙ্গির সমস্যা দূর করার আধুনিক থেরাপি।

নতুন পথ চলা শুরু উপলক্ষে ‘ফ্রেন্ডলি মাইন্ডস’ কর্তৃপক্ষের তরফে এক বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথমবার দেখাতে আসা  রোগীদের জন্য ফিজের ওপর ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নিখিল দে জানান, শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক—যেকোনো বয়সের মানুষের মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এখানে বিশেষজ্ঞ টিম ও পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement