eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের সিন্ডিকেটরাজ ভাঙার দাবিতে উত্তাল পানাগড় শিল্পতালুক

তৃণমূলের সিন্ডিকেটরাজ ভাঙার দাবিতে উত্তাল পানাগড় শিল্পতালুক

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে। এই আবহে তৃণমূলের সিন্ডিকেট রাজ ভাঙার দাবিতে স্থানীয়দের বিক্ষোভের জেরে শনিবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুকে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

অভিযোগ, তৃণমূল আমলে শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে পানাগড়ে শিল্পতালুক গড়ার নামে এলাকার বহু মানুষের জমি নেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পালন হয়নি। একের পর এক কারখানা গড়ে উঠলেও স্থানীয় বাসিন্দাদের বড় অংশ এখনও কর্মহীন।

এলাকার বাসিন্দাদের দাবি, শিল্পতালুকে চাকরির সুযোগ তৈরি হলেও তৃণমূল শ্রমিক সংগঠনের মদতে টাকার বিনিময়ে বাইরে থেকে লোক এনে স্থানীয় কারখানায় কাজের সুযোগ করে দেওয়া হয়েছে । অথচ এলাকার শিক্ষিত ও দক্ষ যুবকরা কাজের সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেছে। অভিযোগ শিল্পতালুককে ঘিরে দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রভাবশালী সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের মদতেই বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে শ্রমিক নিয়োগ, সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য কাজকর্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে । এমনকি এই সিন্ডিকেটের বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে কাটমানি আদায় এবং বিভিন্ন ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। অবিলম্বে এই সিন্ডিকেট চক্র সরিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments