এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

ট্রাফিক পুলিশের সাথে বচসায় জড়ালেন বিজেপি যুব মোর্চা নেতা, ভাইরাল ভিডিও

By Eaibanglai - July 31, 2026
— Advertisement —
Advertisement
ট্রাফিক পুলিশের সাথে বচসায় জড়ালেন বিজেপি যুব মোর্চা নেতা, ভাইরাল ভিডিও

সংবাদদাতা,পাণ্ডবেশ্বর -: দেশের আইন সবার জন্য সমান- এই আপ্তবাক্যটি হয়তো এতদিন শুধু পাঠ্যপুস্তকের পাতাতেই সীমাবদ্ধ ছিল। তা না হলে হেলমেট ছাড়া বীরদর্পে বাইক চালিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ার পর জামুরিয়া ব্লক ২-এর বিজেপি যুব মোর্চা সভাপতি দেবাশীষ দুবে যেভাবে ‘আইনরক্ষক’দের উচিত শিক্ষা দিলেন, তার জন্য তো তাঁকে সংবর্ধনা দেওয়া উচিত ছিল! হরিপুর বাজারে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের সামনে তাঁর সেই তেজস্বী রূপ এখন সমাজমাধ্যমে ভাইরাল।

    ​পুলিশের দাবি, বিনা হেলমেটে গাড়ি চালানোর অপরাধে জরিমানা করতেই নাকি মেজাজ হারিয়ে ফেলেন ওই যুব নেতা। যদিও ভিডিওর সত্যতা যাচাই হয়নি এবং নেতার দাবি, তিনি নাকি সাধুপুরুষের মতো কোনো বচসাতেই জড়াননি!

       ​মুখ্যমন্ত্রী ও রাজ্য নেতারা যতই অপরাধীর ক্ষেত্রে ‘দলীয় পরিচয় না দেখার’ বুলি আওড়ান না কেন, আসানসোল-পাণ্ডবেশ্বরের এই ঘটনায় প্রমাণিত, হেলমেট পরার বালাই কেবল সাধারণ আমজনতার জন্যই প্রযোজ্য!

     ক্ষমতার দাপটে ট্রাফিক পুলিশকে চোখ রাঙানোর এই ছবি দেখে আমজনতা এখন একটাই প্রশ্ন তুলছেন- শাসক হোন বা বিরোধী, আইন কি তবে নেতাদের জুতোোর তলায় থাকে?

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement